সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফেনীতে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

ফেনীতে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি চালককে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার পুলিশ সদস্য হলেন মো. ইউনুস (৩৫)। এ ঘটনার পর তাকে বৃহস্পতিবার রাতে বরখাস্ত করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।

মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করেন, গত ২৩ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে অজুহাতে তাকে আটক করে মো. ইউনুস। পরে একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে।

এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে এবং চলতি বছরের ৫ মার্চ মো. ইউনুস নতুন মোবাইল ফোন উপহার দেয়ার আশ্বাসে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে নিয়ে গিয়ে একাধিকবার বলাৎকার করে।

পরে এ বিষয়ে জানতে পেরে ওই কিশোরের মা বৃহস্পতিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্ত পূর্বক সত্যতা পেয়ে আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান ওসি।

—ইউএনবি