সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শুটিংয়ে ফিরেছেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ। ‘জিরো’ সিনেমার পর বিরতিতে ছিলেন। এরপর করোনা, আরিয়ানকা-ে আরও পিছিয়ে পড়েছিলেন। কবে আসবেন, ফিরবেন শাহরুখ খান? এ প্রশ্ন ছিল অনেক ভক্তের মনে। নতুন খবর হলো, শুটিংয়ে ফিরেছেন শাহরুখ খান। একের পর এক সিনেমার কাজ করছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের শুটিংয়েও ব্যস্ত রেখেছেন নিজেকে। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমার কাজ শেষ করেছেন শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলির নাম ঠিক না হওয়া একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে আছেন নয়নতারা। এবার রাজকুমার হিরানির নতুন সিনেমার কাজ শুরু করেছেন কিং অব রোমান্স। আগামী বুধবার থেকে এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ। কমেডি ধাঁচের এ সিনেমাটির মাধ্যমে রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ। মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছে এ সিনেমা শুটিং। সব মিলিয়ে শাহরুখের বৃহস্পতি এখন তুঙ্গে। ছেলে আরিয়ানকা-ে শাহরুখের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে যে ধারণা করা হয়েছিল তা এখন অনেকটাই উড়ে গেছে। ঠিক এমনটাই মনে করছেন বি টাউনের অনেকে।