সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক পদে আর নেই স্মিথ

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে ২০১৯ সালের শেষের দিকে ক্রিকেট পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে এই চুক্তি আরও দুই বছর বাড়ানো হয়েছিল। ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর স্মিথের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল তাঁর সাবেক সতীর্থ মার্ক বাউচারকে চার বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দেওয়া। সম্প্রতি অভিযোগ উঠেছে কোনো সাক্ষাৎকার না নিয়ে বাউচারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সময় তাঁর কোচিংয়ের তেমন অভিজ্ঞতা ছিল না। তাই কড়া সমালোচনা হয়। এদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্মিথের চুক্তি গত মার্চের শেষের দিকে শেষ হয়ে গেছে। তিনি আর এই পদে থাকছেন না। স্পোর্ট টোয়েন্টিফোরের খবরে জানা গেছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিইও ফোলেতসি মোসেকি জানিয়েছেন, স্মিথ ক্রিকেট পরিচালক হিসাবে দায়ত্বি অব্যাহত রাখতে আগ্রহ দেখাননি। এ ব্যাপারে সিইও ফোলেতসি মোসেকি বলেন, ‘মার্চের শেষ দিকে চুক্তি শেষ হওয়ার পর স্মিথ আর এই ভূমিকায় নেই। তিনি আর এই পদে থাকতে চান না। আমরা যত দ্রুত সম্ভব নতুন পরিচালক নিয়োগ দেব। আশা করছি এক বা দুই মাসের মধ্যে এই নিয়োগ দেওয়া হবে।’ এদিকে যে বাউচারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি বরখাস্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। তা ছাড়া বাউচারের নিয়োগ ত্রুটিপূর্ণ বলে শোনা যাচ্ছে।