সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সরিষাবাড়ী ইউএনও কার্যালয়ে আগুন, নথিপত্র পুড়ে ছাই

জামালপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ফার্নিচার পুড়ে গেছে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্রসহ বেশ সবকিছু জিনিস পুড়ে গেছে।

আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা বলেন, সকালে আনসার সদস্যরা উপজেলা পরিষদের তৃতীয় তলায় আগুন লাগার বিষয়টি আমাকে অবহিত করেন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি বলতে পারেননি।

—ইউএনবি