সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাভারে ৭টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হাইকোর্টের নির্দেশে রবিবার সকালে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ সাতটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জনান, সকালে হাইকোর্টের নির্দেশে সাভারের তুরাগ এলাকায় লাইসেন্স না থাকায় শাহিন ব্রিকসকে দুই লাখ, কফিল ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এই সময় এনা ব্রিকস নামে একটি ইটভাটা ভেঙে দেয়া হয়।

এদিকে আমিনবাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা এবিসি ব্রিকস ও বিএমসি ব্রিকস ভেঙে দিয়েছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন। একই সময় বিভিন্ন অপরাধে এইচএমবি, একেবি ও সোনার বাংলা নামের তিনটি ইটভাটার মালিককে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আশুলিয়ার শিমুলিয়া এলাকার রাঙ্গামাটি এলাকার মোল্ল্যা ব্রিকস ও নৈহাটি এলাকায় বাংলা ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

—ইউএনবি