সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিমানবন্দরে ৫৯ স্বর্ণের বারসহ মার্কিন পাসপোর্টধারী যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস স্বর্ণের বার বহনকারী বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

আটক নারীর নাম শাহানাজ চৌধুরী।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৭ পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের একটি প্রিভেন্টিভ টিম তাকে আটক করে।

ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি