সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

১৭তম অবস্থানে থাকা কাদিজের কাছে হারলো বার্সেলোনা

অনলাইন ডেস্ক :

ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের কাছে হারা বার্সেলোনা এবার লিগ ম্যাচে হেরে বসলো। এই ম্যাচের আগে পয়েন্ট তালিকার ১৭তম অবস্থানে থাকা কাদিজের কাছে হেরেছে ১-০ গোলে। ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আবারও ব্যর্থ জাভির দল। এই হারে লিগ শিরোপা রেসে একপ্রকার ছিটকেই গেল বার্সেলোনা। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল কাতালানরা। ৩২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে উঠে এল কাদিজ। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্টে এগিয়ে থাকল রিয়াল। গোটা ম্যাচ জুড়ে ৭৬ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার পায়ে। প্রতিপক্ষের পোস্টে ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ছয়টি। অন্যদিকে ২৪ ভাগ বলের দখল নিয়েও জয় পেল কাদিজ। বার্সার পোস্টে মাত্র ছয়টি শট নিয়ে চারটিই লক্ষ্যে রাখে তারা। ৪৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলের দেখা পায় কাদিজ। আলেক্স অন্তোর মাপা ক্রস ছয় গজ বক্সের ভেতর থেকে সোবরিনহোর হেড বার্সেলোনা গোলরক্ষক স্টেগান ফিরিয়ে দিলে ফিরতি বল জালে জড়ান লুকাস পেরেজ। বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বার্সেলোনা কিন্তু সমতায় ফেরার রসদ পায়নি স্বাগতিকরা।