সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পুত্র সন্তানের বাবা হলেন নাসির

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার নাসির হোসেন। এর মধ্যেই ছেলে সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন এই অলরাউন্ডার। জানা যায়, গত (৮ এপ্রিল) সন্তানের বাবা হয়েছেন নাসির। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ঘরোয়াভাবে স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নাসির। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ ফেব্রুয়ারি পোস্ট করে সবার কাছে দোয়া চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে গোলাপি রঙের গাউনে নাসিরের সঙ্গে দেখা যায় মা হওয়ার অপেক্ষায় থাকা তামিমাকে। নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন। এরপর গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিমা। তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। এরপর থেকেই তাদের বিয়েকে কেন্দ্র করে নানারকম আইনি জটিলতা শুরু হয়। এর মধ্যেই নতুন এবার অতিথিকে স্বাগত জানালেন নাসির-তামিমা।