সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বেনাপোলে ১৫ স্বর্ণের বার জব্দ, আটক ১

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার (এক কেজি ৭৪৯ গ্রাম) জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে।

বুধবার ভোরের দিকে পুটখালী গ্রামের ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

আটক মনিরুল ইসলাম (৩৭) বালুন্ডা গ্রামের বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি