সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ঝরঝরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রীনা আকতার (৪০) ওই এলাকার শাহ আলমের স্ত্রী।

কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। রিনা বাড়ির পাশের একটি জায়গা থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় একটি গাছ ভেঙে তার মাথার উপরে পড়লে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি