সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক :

একটি পানমসলার বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে নিন্দার ঝড়। শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন তিনি। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। তিনি লেখেন, ‘আমি দুঃখিত। আমার সমস্ত ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে। বিনয়ের সঙ্গে আমি পিছিয়ে এলাম। এই বিজ্ঞাপন থেকে নেওয়া সমস্ত অর্থ আমি কোনো ভালো কাজে দান করব। তবে যতদিন আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ না হয়, এই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি চলতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সতর্ক থাকবো। এর বিনিময়ে এভাবেই আপনাদের ভালোবাসা ও শুভ কামনা পেতে চাই।’ শুরুতে পানমসলাটির বিজ্ঞাপনে অজয় দেবগন ছিলেন। এরপর তার সঙ্গে যুক্ত হন শাহরুখ খান। সম্প্রতি এই বিজ্ঞাপনে অক্ষয়কেও দেখা যায়। স্বাস্থ্য সচেতন অক্ষয় কেন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা।