সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আইপিএলে শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী তরুণ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী পেসার মাতিশা পাতিরানা ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ইনজুরির কারণে চেন্নাইয়ের কিউই গতি তারকা অ্যাডাম মিলনের আইপিএল শেষ হয়ে যাওয়ায় পাতিরানাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন মিলনে। পাতিরানা এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা দলের হয়ে খেলেছেন। তার বোলিং অ্যাকশন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো। এদিকে এবারের আসরে চেন্নাই সুপার কিংসের অবস্থা খুবই শোচনীয়। ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা।