সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মা হচ্ছেন টেনিসকন্যা শারাপোভা

অনলাইন ডেস্ক :

জন্মদিনের মতো বিশেষ দিনটি কেই-বা ভুলতে চায়! তবে রুশ টেনিসকন্যা মারিয়া শারাপোভার ৩৫তম জন্মদিনটি মনে রাখবেন আরও একটি ভিন্ন কারণে। এদিনই যে সবাইকে জানিয়ে দিলেন প্রথম বারের মতো মা হতে চলেছেন তিনি। গত বুধবার ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেন শারাপোভা। সেই ছবি আর ক্যাপশনের মাধ্যমে তিনি যা বোঝাতে চেয়েছেন, তা আর বুঝতে বাকি নেই কারোর। ক্যাপশনে সাবেক এই টেনিসকন্যা লেখেন, ‘মূল্যবান শুরু! দুজনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা বরাবরই আমার বিশেষত্ব।’ ২০১৮ সাল থেকে ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গিলকসের সঙ্গে সম্পর্কে আছেন শারাপোভা। দুই বছরের মধ্যেই বাগ্দান সেরে নেন তারা। এবার প্রস্তুত হচ্ছেন নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য। গিলকসের আগে বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ (২০১২-২০১৫) ও সাশা ভুজাচিচের (২০০৯-১২) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শারাপোভা।