সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন এবাদত

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন শেখ জামালের পেসার এবাদত হোসেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করতে গিয়ে দুই আঙুলের মাঝে আঘাত পান। এই চোটে প্রিমিয়ার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এবাদতের ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে, সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরতে পারবে।’ শ্রীলঙ্কা সিরিজের আগে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। নতুন করে এবাদতের ইনজুরি জাতীয় দলের পেস আক্রমণকে দুর্বল করে ফেলেছে। যদিও বিসিবির এই চিকিৎসক জানালেন, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে দুশ্চিন্তা নেই, ‘আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’ আগামী (৮ মে) বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।