সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রামগড়ে ২ অবৈধ ইটেরভাটা গুঁড়িয়ে দিয়েছে মোবাইলকোর্ট

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
বায়ু দুষণরোধে হিউম্যান রাইটস এবং পিস ফর বাংলাদেশ এর হাইকোর্টে দায়ের করা রিট মামলার আলোকে রামগড়ের ২ টি অবৈধ ইটেরভাটা স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রামগড় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের পরিচালনায় ভ্রাম্যমান আদালত উপজেলার প্রত্যন্ত এলাকা দাঁতারামপাড়ায় অবিস্থত মেঘনা-২ ও জনতা নামে দুটি ইটের ভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আশরাফ উদ্দীনসহ পুলিশ ও ফায়ারসার্ভিসকর্মীরা উপন্থিত ছিলেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা প্রতিপালন না করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও সংশোধিত ২০১৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অবৈধ ইটের ভাটা দুটির চিমনি ও চুল্লি ভেঙ্গে স্থায়িভাবে বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও জানান, রামগড় উপজেলার অপর ৭ টি ইটেরভাটার ব্যাপারে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের ওপর স্থগিতাদেশ থাকায় এগুলোর ব্যাপারে ভ্রাম্যমান আদালত কোন ব্যবস্থা নেননি।