সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নবীনগরে, অবশেষে কচুরিপানার নীচে পাওয়া গেল জিলানীর মৃতদেহ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় কচুরিপানার নীচে পাওয়া গেল জিলানীর মৃতদেহ। শুক্রবার ২২ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স সহ ডিউটি করা কালে নবীনগর বাজার এলাকায় তিতাস নদীর তীরে মনু ঘাট সংলগ্ন কচরিপানা সড়াতেই মৃত অবস্থায় দেখামেলে জিলানীর মৃত দেহ।
জানাযায়, গতকাল ২১ এপ্রিল সকাল ১০ টায় মহিষ নিয়ে সাতার কেটে নদী পার হওয়ার সময় নবীনগর বাজার সংলগ্ন তিতাস নদীর তীরে মনু ঘাট এলাকায় নিখোঁজ হয় জিলানী (৩২) ।
নিখোঁজ জিলানী নবীনগর পৌর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
খবরপেয়ে দিনভর তাকে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী সকলে মিলে খোঁজাখুজিঁর পরেও কোন সন্ধান যাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, গতকাল সকালে একই এলাকার হেলাল ও জিলানী প্রতিদিনের ন্যায় দুই জনে ৬ টি মহিষ নিয়ে মনু ঘাট থেকে নদী সাঁতরে ওপাড় যাচ্ছিল মহিষ চারণে। হেলাল সহ সবকয়টি মহিষ নদী পার হতে পারলেও জিলানী নদীতে নিখোঁজ হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় সরকারি নিয়ম মেনে মৃতদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।