সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় মাতৃ-স্বাস্থ্য ভাউচার স্কীম কার্যক্রম বাস্তবায়নে অরিয়েন্টেশন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় ডিএসএফ মাতৃ-স্বাস্থ্য ভাউচার স্কীম কার্যক্রম বাস্তবায়নে গজঘণ্টা ইউনিয়ন ডিএসএফ কমিটি ও কমিউনিটি লিডারদের এক দিনের অরিয়েন্টেশন শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস অরিয়েন্টেশন পরিচালনা ও উপস্থাপন করেন। মেটারনাল হেলথ কর্মসুচী, এমএনসি এন্ড এএইচ, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অরিয়েন্টেশনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা, পরিকল্পনাবিদ আবু সাইদ বক্তব্য রাখেন। অরিয়েন্টেশনে গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, ইউপি সদস্যবৃন্দ ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।#