সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মনোজ ও ফারিয়ার ‘লাভ জার্নি’

ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে এবার থাকছে মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া জুটির নাটক ‘লাভ জার্নি’। সেজান নূরের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদের দ্বিতীয় দিন একুশে টেলিভিশনে রাত ৮টার সময় নাটকটি প্রচারিত হবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন সাইফ খান, নওশীন মেঘলা, অর্নব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।

‘লাভ জার্নি’ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‘ঈদের নাটক নিয়ে একটু ভিন্নভাবে ভাবতে হয়। সেই জায়গা থেকে চেষ্টা করেছি নাটকটি নির্মাণ করতে। ঈদের ছুটিতে নাটকটি দর্শকরা উপভোগ করবে আশা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

নাটকটির গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাত জনের একটি দল নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে আসে। শিক্ষকের নিয়ম-কানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ উপভোগ করতে পারছে না।

যেমন-ছেলে ও মেয়েরা এক সঙ্গে ঘোরা যাবে না। মেয়েরা তাকে ভাইয়া বলে ডাকতে হবে। ছেলেরা স্যার বলে সম্বোধন করবে। আর যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেয়া হবে।

সবাই কিছুটা ভয়েও থাকে। কিন্তু নিয়ম ভাঙে মাহিন ও সেজুতি। তারা দুজন দুজনকে ভালোবাসে। সুযোগ বুঝে দুজনই দল থেকে পালায়। বেকায়দায় পরে যায় শিক্ষক। এমন আরও ঘটনা নিয়ে এগুতে থাকে ঈদের বিশেষ নাটক ‘লাভ জার্নি’।

—ইউএনবি