সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

প্রথমবার কানে স্থান পেল পাকিস্তানের ছবি

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেল পাকিস্তানের ছবি। দেশটির তরুণ নির্মাতা সায়েম সাদিকের ‘জয়ল্যান্ড’ নির্বাচিত হয়েছে আঁ সাঁর্তে রিগা শাখায়। এটিই তার পরিচালিত প্রথম ছবি, যার সুবাদে ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হবেন তিনি। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা সায়েম সাদিক। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয়ল্যান্ড’ ছবির স্থিরচিত্র শেয়ার করে তুলে ধরেছেন নিজের অনুভূতি। তিনি লিখেছেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আমাদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে। এই অর্জন শুধু আমার নয়, ছবি-সংশ্নিষ্ট সবার। তাই সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি, আলিনা খান, আলি জুনেজো, সানিয়া সাঈদ, সোহেল সামির প্রমুখ।