সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সাইফ স্পোর্টিংয়ের অধিনায়কত্ব হারালেন জামাল

অনলাইন ডেস্ক :

২০১৭ সালে শেখ রাসেল থেকে সাইফ স্পোর্টিংয়ে নাম লেখান জামাল ভূঁইয়া। এরপর আর দল বদল করার কথা ভাবেননি। প্রায় শুরু থেকেই দলটির অধিনায়কত্বের দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু ডেনমার্ক প্রবাসীকে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মুদ্রোর উল্টো পিঠটাও দেখতে হচ্ছে। শুরুতেই অধিনায়কত্ব হারাতে হয়েছে এই মিডফিল্ডারকে। সোমবার প্রিমিয়ার লিগে সাইফ খেলছে পুলিশের বিপক্ষে। এই ম্যাচের একাদশে জামাল থাকলেও অধিনায়কত্ব করছেন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। আপাতত জামালের কাছ থেকে মাঠে সেরাটা পাওয়ার জন্য তাকে ভারমুক্ত করেছে ক্লাব ম্যানেজমেন্ট। তবে প্রয়োজনে ভবিষ্যতে আবারও অধিনায়কত্ব দেওয়া হবে তাকে। টিম ম্যানেজমেন্ট সূত্র এমনটিই জানিয়েছে। সাইফ স্পোর্টিংয়ের পক্ষ থেকে আরও জানা গেছে, প্রতিটি ম্যাচে অধিনায়কত্ব বদল হলেও হতে পারে। কেউই স্থায়ীভাবে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন না! ক্লাবে নতুন ম্যানেজমেন্ট আসার পরই পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে।