সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন রাজ্জাক

অনলাইন ডেস্ক :

বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাককে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। হাই পারফরম্যান্স ইউনিটের আসন্ন ক্যাম্পে স্পিন পরামর্শকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্জাক নিজেই। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে রাজ্জাক বলেন, ‘যদি সব কিছু পরিকল্পনা অনুসারে চলে তাহলে আমি এইচপির ক্যাম্পে যোগ দেবো। আসলে বিষয়টা এমন নয় আমি কোচিংয়ে মনোনিবেশ করেছি। তবে মনে হয় আমার সেই অভিজ্ঞতা আছে, যা তরুণদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হবে। ’ বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা এখনও বিদেশি স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই রাজ্জাককে এইচপি ক্যাম্পে নিতে চেষ্টা করছি। আশা করছি, সে যদি তার সময় ম্যানেজ করতে পারে, তাহলে অসাধারণ কাজ করতে পারবে। আর তার দিক নির্দেশনাও ছেলেদের দক্ষতা বাড়াতে সহয়তা করবে। ’