সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অনন্য উচ্চতায় তামিম

অনলাইন ডেস্ক :

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন ড্যাশিং ব্যাটার তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার পর্বে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে মঙ্গলবার এ রেকর্ড গড়েন তামিম। ঝড়ো গতিতে ব্যাট করে ৭৭ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরি তুলে নেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি সেঞ্চুরির মালিক হলেন তামিম। এরমধ্যে ১৪টিই জাতীয় দলের জার্সি গায়ে করেন তিনি। শেষ পর্যন্ত ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন তামিম। আর এই ইনিংস খেলার পথে লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণও করেন তামিম। এ ক্ষেত্রে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার করলেন তামিম। ২৭৭ ম্যাচের ২৭৫ ইনিংসে ৩৮ দশমিক ৩৬ গড়ে এখন ১০০১২ রান তামিমের। ২০টি সেঞ্চুরির সাথে ৬২টি হাফ-সেঞ্চুরিও আছে তামিমের। বাংলাদেশের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়স্থানে এনামুল হক বিজয়। আর রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম। ৩১৭ ম্যাচের ২৯৭ ইনিংসে ৯৭৭৬ রান করেছেন মুশফিক। ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরি হাঁকান মুশি।