সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পাটুরিয়ায় ঘরমুখো যাত্রীর চাপ

ঈদযাত্রায় বৃহস্পতিবার ভোর রাত থেকেই পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার, মাইক্রোবাসের ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। পাশাপাশি যাত্রীবাহী বাসেরও চাপ বেড়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত যানবাহন পারাপারে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি কর্মকর্তারা জানান, সাধারণ পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসের সঙ্গে টার্মিনালে আটকে থাকা কিছু কিছু ট্রাকও পার করে দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম মো. শাহ নেওয়াজ বলেন, গাড়ির চাপ আরও বেড়ে গেলে ফেরিগুলো ওপারে যানবাহন নামিয়া দেয়ার পর প্রয়োজনে খালি ফেরি সেখান থেকে নিয়ে আসা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ২১টি ফেরির মধ্যে দুটি বিকল থাকায় ১৯টি দিয়ে পারাপার করা হচ্ছে।

—ইউএনবি