সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদযাত্রা: ভোগান্তি কমাতে সরাইলে মহাসড়কে পুলিশের অভিযান

মহাসড়কে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশেষ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।

বুধবার থেকে চলা এই অভিযানে অংশ নেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, এসআই আরিফ হোসেন খান, কনস্টেবল মোমেন মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এদিন দুপুরে খাটিহাতা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করে। ওই সময় মহাসড়কে নিষিদ্ধ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা, হেলমেড বিহীন মোটরসাইকেল চালকসহ নিয়ম অমান্য করা যানবাহনের চালকদের বিভিন্ন জরিমানা করা হয়।

এ বিষয়ে ওসি সুখেন্দু বসু বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ নিরাপদে যাতায়াতের জন্য পুলিশ সব সময় মহাসড়কে দায়িত্ব পালন করছে। মহাসড়ক যানজট, ভোগান্তি ও চাঁদাবাজিমুক্ত রাখতে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ সব সময় সঠিক দায়িত্ব পালন করবেন।

—ইউএনবি