সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাংলাদেশ সফরে শ্রীলংকার নতুন ফিল্ডিং কোচ রোক্স

অনলাইন ডেস্ক :

ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্টন রোক্সকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। গত ৭ মার্চ থেকে রোক্সের নিয়োগ কার্যকর করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রোক্স একসময় নেদারল্যান্ডস পুরুষ দলের কোচ ছিলেন। এবার শ্রীলংকা জাতীয় দল ও হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিবেন রোক্স। এর আগে নটিংহ্যামশায়ার কাউন্টির সহকারী ফিল্ডিং কোচ ছিলেন তিনি। আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লংকানদের ফিল্ডিং বিভাগ সামলাবেন রোক্স। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৪টি করে প্রথম শ্রেনির ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী রোক্স।