সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সরকারি জমি আত্মসাতের অভিযোগে শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত চর এলাকায় ৪৮ একর সরকারি জমি আত্মসাতের অভিযোগে শিক্ষামন্ত্রী দীপু মনির ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতে এ দেওয়ানি মামলা করা হয়। আগামী ৩১ মে মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ইউএনবিকে বলেন, ‘এগুলো সরকারের বিশেষ জমি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় আমাকে বাদী করা হয়েছে।’

তিনি বলেন, মামলার প্রধান আসামি জাওয়াদুর রহমান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তিনি বর্তমানে তার বোন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ওমরাহ পালনে সৌদি আরবে আছেন।

ডিসি অঞ্জনা খান মজলিশ জানান, অন্য আসামিদের মধ্যে হাইমচর উপজেলা আ’লীগ কমিটির নেতা হুমায়ুন পাটোয়ারী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, হাইমচর উপজেলার মেঘনার দুর্গম চরের সোনাপুর-তাজপুর বাহেরচরে ১৯৫০ সালে চর জেগে ওঠে। যা পরে পয়স্তি ভূমি হিসেবে সরকারের রেকর্ডে চিহ্নিত হয়। সরকারি খাস জমি হওয়ায় পরে তা স্থানীয় কৃষকদের মধ্যে ইজারা প্রদান করা হয়।

কিন্তু টিপু ভুয়া দলিল তৈরি করে চরের ৪৮ একর জমি অপব্যবহার করেছেন বলে অভিযোগ জেলা প্রশাসনের নজরে আসে এবং দেওয়ানি মামলা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

—ইউএনবি