সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মহাসড়কে ট্রাক বিকল: সিরাজগঞ্জে তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ

একটি ট্রাক বিকল হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে কচ্ছপ গতিতে গাড়ি চললেও ঈদ ঘরমুখো যাত্রী দুর্ভোগের শিকার হন।

শুক্রবার দুপুরের দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র নির্দেশনায় ঈদ ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়কপথে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে শুক্রবার দুপুরে মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে পড়লে বঙ্গবন্ধু সেতু গোরচত্বর এলাকা থেকে নলকা মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশের কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটি সরিয়ে ফেলে এবং বিকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন করছে।

ঈদ উপলক্ষে জেলার মহাসড়কে যানজট নিরসনে প্রায় ৬’শ পুলিশ দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

—ইউএনবি