সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঈদযাত্রা: বরিশাল লঞ্চঘাটে যাত্রী কানায় কানায় পূর্ণ

বরিশাল লঞ্চঘাট ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। ঈদকে সামনে রেখে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ঘাট থেকে নিজেদের গন্তব্যে পাড়ি জমাচ্ছে।

ঈদের ছুটিতে কর্তৃপক্ষ বিশেষ সার্ভিস চালু করায় শুক্রবার মধ্যরাত থেকে প্রায় ২৩টি লঞ্চ বরিশাল লঞ্চঘাটে নোঙর করেছে।

টার্মিনাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রতিটি লঞ্চ ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চার হাজার যাত্রী বহন করেছে।

কর্তৃপক্ষের মতে, রাজারহাট বি লঞ্চটি প্রথমে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে রাত ১টার দিকে বরিশালে পৌঁছায়। এরপর একে একে রয়েল ক্রুজ, পূবালী ৭, ফারহান ৭, মানামী, রেড সান, পর্বত ১০, প্রিন্স আওলাদ ১০, কুয়াকাটা ২, সুন্দরবন ১১ এবং সুরভী ৮ ঘাটে পৌঁছায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ফেরি চলাচল নির্বিঘ্ন হওয়ায় প্রথম দিনে আমরা যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।

তিনি বলেন, ‘তবে আমরা চেক করছি এবং তাদের (লঞ্চের) সামর্থ্যের বাইরে যাত্রী বহনের বিরুদ্ধে লঞ্চগুলোকে সতর্ক করছি।’

সুবাহ জাহান নামে এক যাত্রী বলেন, ‘ভ্রমণ করতে গিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। মহামারির দুই বছরে একবারও নিজের শহরে যেতে পারিনি, এবার যেতে পেরে আমি খুশি।’

তবে আফসানা রুম্পা নামে আরেক যাত্রী বলেন, ‘আমি যাত্রার সময় কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তবে আমি আমার নিজ জেলায় পৌঁছতে পেরেছি, তাই আর কিছু মনে করছি না।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সেলিম মোহাম্মদ শেখ বলেন, যাত্রীদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের প্রায় ৪০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

—ইউএনবি