সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কে হচ্ছেন সালমানের নতুন নায়িকা?

অনলাইন ডেস্ক :

ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর সালমান খানের হাত ধরে এবার বলিউডে পা দিতে চলেছেন শেহনাজ গিল। বিগ বস থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন আগেই। সবশেষ প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন শেহনাজ। শেহনজাকেই প্রথম থেকে বেশ পছন্দ সালমানেরও। এমনকি সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশেও দাঁড়িয়ে ছিলেন সালমান খান। এবার শেহনাজকে সালমান দিতে চলেছেন নতুন ক্যারিয়ার। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সালমান ও শেহনাজের বলিউডে অভিষেকের গল্প। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান নাকি স্পষ্ট করে শেহনাজকে জানিয়েছেন, তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারো। এমনকি শুটিংয়ের দিনক্ষণ তুমিই ঠিক করবে। তবে সালমানের কোন সিনেমায় শেহনাজকে দেখা যাবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সালমানের কাভি ইদ কাভি দিওয়ালি ছবিতেই শেহনাজের অভিষেক হতে পারে শোনা যাচ্ছে। তবে এ ছবির একমাত্র নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে তিনি থাকবেন কি না, তা নিয়ে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।