সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে নাগরিক পর্দায় সারিকা

অনলাইন ডেস্ক :

এবারের ঈদে নাগরিক টিভিতে থাকছে সাতদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনে সাতদিনজুড়েই নাগরিক পর্দায় থাকছেন অভিনেত্রী সারিকা সাবরিন। তাকে নিয়ে ‘কড়িওয়ালা’ নামের বিশেষ ধারাবাহিক নির্মাণ করেছেন আশরাফী মিঠু। এটি রচনা করেছেন মাহবুব হাসান জ্যোতি। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাহের আলভী, আব্দুল্লাহ রানা, হিমে হাফিজ, লাবণী মিম প্রমুখ। প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৫৫ মিনিটে। নাট্যকার জ্যোতি বলেন, ‘এই নাটকের গল্পে দেখা যাবে কাগুজে নোটের আধিপত্যে অস্থির চারপাশ। টাকার হিসাব মেলাতে গিয়ে হাসির ঘটনাও ঘটে। আবার কখনও সম্মান রক্ষায় দায় হয়ে যায় এই টাকার জন্য। গল্পের প্রধান চরিত্র মোফাক্কার তার বাবার সঙ্গে বাজারে গিয়ে টের পায়, যে ক্রেতার টাকা আছে তাকে কদর করে দোকানিরা। অন্যদিকে টাকা নিয়ে অদ্ভুত আর মজার কেচ্ছা কাহিনি বলে বেড়ান এই অস্থির সময়ের কিছু বুদ্ধিজীবী। কিন্তু আলোচনা শেষে তার হাতে আসা খামটির ভেতরে কত আছে- সেই তথ্যটিও যাচাই করে নেন!’ এরপর থেকেই ঘটতে থাকে যত আজগুবি ঘটনা। অনেকটা স্যাটায়ার, আর মজার ঘটনাপ্রবাহের মাধ্যমে আবেগী গল্প বলা হবে সাত পর্বের ‘কড়িওয়ালা’তে।