সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অবশেষে ভক্তদের জন্য সুখবর দিলেন আর্চার

অনলাইন ডেস্ক :

গত বছরের মার্চ মাসে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন জোফরা আর্চার। চোটের কারণে এক বছরেরও বেশি সময় ধরে তার আর ফেরা হয়নি। অবশেষে ভক্তদের জন্য সুখবর দিলেন এই পেসার। চলতি মাসেই ক্রিকেটে ফিরছেন আর্চার। আগামী ২৬ মে কাউন্টি টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলার কথা রয়েছে আর্চারের। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ইংল্যান্ডের জার্সি গায়েও মাঠে নামবেন তিনি। গত ১৪ মাসে এই পেসারের শরীরে তিনবার অস্ত্রোপচার হয়েছে। একটি তার হাতে এবং বাকি দুটি কনুইতে। এ কারণে দুটি আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ সিরিজও মিস করতে হয়েছে আর্চারকে।