সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

লক্ষ্মীপুরে দু’দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী

লক্ষ্মীপুর কমলনগরে নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার কিশোরী দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নিখোঁজ হয় ওই চার কিশোরী।

নিখোঁজ কিশোরীরা হলো, জোবাইদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)।

পুলিশ ও স্বজনরা জানান, কমলনগর উপজেলার নিজ বাড়ি থেকে সামিয়া আক্তার নিহার নানার বাড়ি যাওয়ার কথা বলে শনিবার সকালে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছায়নি এমনকি নিজ বাড়িতেও ফিরে আসেনি। পরে তাদের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চার কিশোরীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।

—ইউএনবি