সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বড়পুকরিয়া কয়লা খনিতে আবারও শ্রমিক বিক্ষোভ

দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে আট মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ সকল শ্রমিককে কাজে যোগদানে খনির প্রবেশ পথ খুলে দেয়ার দাবিতে রবিবার আবারও খনির প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

এসময় খনি এলাকায় বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন খনি শ্রমিকরা। উল্লেখিত দুই দফা দাবিতে গেল দু’মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তারা।

তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি, এক্সএমসি এবং জেএক্সএমসির অধীনে খনিতে কয়লা তোলায় নিয়োজিত রয়েছে প্রায় এগারোশ’ দেশি শ্রমিক। করোনার ছুটিকালীন আট মাসের বকেয়া বেতনভাতার পাশাপাশি অবিলম্বে সকল শ্রমিককে কাজে যোগদানের দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং খনির প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। এছাড়াও তিন দফা স্মারকলিপি পেশ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা।

বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, লাগাতার আন্দোলনে পবিত্র ঈদের কারণে বিরতি দিয়ে রবিবার থেকে আবারও পথে নেমেছেন তারা। ওই দুই দফা দাবির বিষয়ে কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালকের কাছে তিন দফায় স্মারকলিপি তুলে দিলেও দাবি পূরণে সাড়া পাননি তারা। দাবি পূরণ না করা পর্যন্ত শ্রমিকদের স্বার্থে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

—ইউএনবি