সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘প্রজেক্ট কে’ সিনেমায় প্রভাস-দীপিকা-দিশা

অনলাইন ডেস্ক :

ভারতের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘প্রজেক্ট কে’। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বাহুবলী খ্যাত তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ও অভিনয় করবেন ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এবার জানা গেল, তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনেত্রী দিশা পাটানি। সিনেমায় একটি আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তরুণ এই অভিনেত্রীকে নির্মাতাদের কাছ থেকে একটি বিশেষ উপহার দিয়ে দলে স্বাগত জানানো হয়। যেখানে তারা উল্লেখ করেছিলেন দিশাকে দলে পেয়ে তারা কতটা রোমাঞ্চিত। ‘প্রোজেক্ট কে’ ছাড়াও দিশাকে দেখা যাবে ‘এক ভিলেন রিটার্নস’ এবং ধর্মা প্রোডাকশনের ‘যোদ্ধা’-তে।