সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইনজুরিতে মৌসুম শেষ সিটির দিয়াসের

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে জমজমাট লড়াইয়ের শেষ পর্যায়ে এসে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ভিন্ন ভিন্ন চোটে মৌসুম শেষ হয়ে গেছে তিন নির্ভরযোগ্য ডিফেন্ডার রুবেন দিয়াস, জন স্টোনস এবং কাইল ওয়াকারের। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগে গত রোববার সিটির ৫-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন দিয়াস। পেশীর চোটের কারণে বিরতির সময় তাকে তুলে নেন পেপ গুয়ার্দিওলা। স্টোনস ও ওয়াকার চোট পান চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে। ওই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরেছিলেন ওয়াকার। নিউক্যাসল ম্যাচের পর সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা নিশ্চিত করেন, চলতি মৌসুমে আর দেখা যাবে না এই তিনজনকে, “প্রাক-মৌসুম প্রস্তুতিতে হয়ত তাদের পাওয়া যাবে।” ৩৫ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে লিভারপুল। নিজেদের শেষ তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই শিরোপা ধরে রাখবে গুয়ার্দিওলার দল। পরের তিন ম্যাচে সিটির প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা।