সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে ফাইনালে রোমান সানা

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ আর্চারি স্টেজ টু-তে তিনটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার আরও একটি ফাইনালে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। ইরাকের সোলেমানিয়াতে সোমবার ছেলেদের একক রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বী। তাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে নাম লেখান রোমান। ফাইনালে উঠে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দীর্ঘ দুই বছর এমন টুর্নামেন্টে আমি এককের ফাইনালে উঠেছি। আসলে অনেক ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেভাবে সবাই আমাকে সমর্থন দিয়ে গেছেন, তার জন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’ ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের প্রতিদ্বন্দ্বী। সেখানেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন তিনি, ‘প্রতিপক্ষের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আমি। আশা করছি, সোনা জিততে পারবো। সবার কাছে এর জন্য দোয়া চাই। আবহাওয়া থেকে শুরু করে সবকিছু অনুকূলে থাকলে সাফল্য আসবে।’ সোনার লড়াই হবে আগামী ১১ মে।