সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চান না মহেশ বাবু

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দক্ষিণের অনেক তারকা অভিনয়শিল্পী হিন্দি সিনেমায় কাজ করছেন। কিন্তু হিন্দি সিনেমায় অভিনয় করতে চান না মহেশ। তার ভাষায় ‘বলিউডে কাজ করতে গেলে কেবল সময়ই নষ্ট হবে।’ মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মহেশ। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এ খবর প্রকাশ করেছে। হিন্দি সিনেমায় অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছেন ৪৬ বছর বয়েসী মহেশ বাবু। কিন্তু সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ ব্যাখ্যা করে মহেশ বাবু বলেনÑ‘হিন্দি সিনেমায় কাজের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি মনে করি, তারা আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। সুতরাং আমি সময় নষ্ট করতে চাই না। তেলেগু সিনেমা আমাকে তারকা খ্যাতি ও ভালোবাসা দিয়েছে, আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যেতে চাই না।’ ‘সরকারু বারি পাতা’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে মহেশের এটি প্রথম কাজ। পরশুরাম পরিচালিত এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মহেশ কন্যা সিতারার। আগামী ১২ মে মুক্তি পাবে এটি।