সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

২০২৪ ইউরোর ফাইনাল বার্লিনে

অনলাইন ডেস্ক :

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ও উদ্বোধনী ম্যাচ বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে উয়েফার কার্যনিব্যাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। ইউরোর ম্যাচগুলো জার্মানীর তিনটি অঞ্চলের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দক্ষিনাঞ্চলে বার্লিন, হামবুর্গ ও লিপলিগ, পশ্চিমাঞ্চলে ডর্টমুন্ড, ডাসেলডর্ফ, ফ্রাংকফুর্ট, গেলসেনকারচেন ও কোলন ও দক্ষিনাঞ্চলের ম্যাচগুলো ফ্রাংকফুর্ট, মিউনিখ ও স্টুটগার্টে অনুষ্ঠিত হবে। ৩২ দলের ইউরো আসর ২০২৪ সালের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আয়োজিত হবে। এর আগে ২০০৬ সালে ফিফা বিশ্বকাপ জার্মানীতে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩৬ সালের অলিম্পিক গেমসের মূল ভেন্যু বার্লিন স্টেডিয়ামকে পুন:সংষ্কার করে বিশ্বকাপের ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পশ্চিম জার্মানীতে ১৯৭৪ সালের বিশ্বকাপ ও ১৯৮৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছিল।