সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বাছাই পর্বের স্থগিত ম্যাচটি না খেলতে ফিফার কাছে আপিল করেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফিফার রায়, খেলতেই হবে ম্যাচটি। এরইমধ্যে বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) স্থগিত করল অস্ট্রেলিয়ায় ১১ জুন হতে যাওয়া আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি। সিবিএফের সমন্বয়ক জুনিনহো পাওলিস্তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাচটি আগামীতে হবে কি না, সেই নিশ্চয়তাও দিতে পারেননি জুনিনহো। ১ জুন ইতালি আর ৬ জুন ইসরায়েলের বিপক্ষে খেলার পর মেলবোর্নে যাওয়ার বিপক্ষে ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুসদের নিয়ে সেরা দলটাই দিয়েছেন তিতে।