সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গর্ভপাতে অনাগত সন্তান হারালেন গায়িকা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। গত মাসে জানিয়েছিলেন মা হতে যাচ্ছেন তিনি। কিন্তু গর্ভপাতে অনাগত সন্তানকে হারালেন এই গায়িকা। গত শনিবার ব্রিটনি ও তার সঙ্গী স্যাম আসগারি ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে এ খবর জানান। বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের জানাচ্ছি যে, গর্ভাবস্থার শুরুতে আমরা সন্তানকে হারিয়ে ফেলেছি। যেকোনো মা-বাবার কাছেই এটি একটি হৃদয়বিদারক ঘটনা। মা হওয়ার খবরটি জানাতে আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম, আর একটু সময় অপেক্ষা করা উচিত ছিল। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।’ ব্রিটনি স্পিয়ার্স এর আগে দুইবার বিয়ে করেছেন। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু এ বিয়ে বেশি দিন টেকেনি। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। গত বছরের সেপ্টেম্বরে প্রেমিক স্যাম আসগারির সঙ্গে আংটি বদল করেন ব্রিটনি। স্যাম পেশায় শরীরচর্চা প্রশিক্ষক ও অভিনেতা।