সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কোক স্টুডিওতে মুগ্ধতা ছড়ালেন অণর্ব-বগা

অনলাইন ডেস্ক :

চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করেছে কোক স্টুডিও বাংলা। গত রোববার রাতে প্রথম সিজনের পঞ্চম গান মুক্তি পেয়েছে। ‘চিলতে রোদ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন কোক স্টুডিও বাংলার পেছনের কারিগর, সংগীতশিল্পী অর্ণব। তার সঙ্গে বগা তালেব কণ্ঠ মিলিয়েছেন আব্বাসউদ্দীন আহমেদের ‘ও কি একবার আসিয়া’ গানের অংশ বিশেষ। অর্ণব বলেনÑ‘বুদ্ধ পূর্ণিমায় আমাদের গান। গানটা বগার সঙ্গে গাওয়া খুবই কষ্টকর ছিল। মনটন খারাপ হয়ে, গলাটলা ধরে একাকার অবস্থা! পুরোই জাদুবাস্তব! আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ অনেকদিন পর আবার অর্ণবের সেই কণ্ঠের মাদকতা পেয়ে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। পাশাপাশি বগার কণ্ঠের প্রশংসা করছেন। অরুন্ধুতি রায় লিখেছেন, ‘অনবদ্য। একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেলো, সঙ্গে হাহাকার! মনকে এত ছুঁয়ে গেলো গানটা, বার বার শুনছি। অর্ণব তো অর্ণবই আর বগা তালেব অতুলনীয়। দু’জনেই অনেক অনেক ভালোবাসা নেবেন।’ তারেক হাসান লিখেছেন, ‘টানা ৬ ঘণ্টা ধরে শুনতেছি, তাও শরীরের লোমগুলো প্রতিবারই দাঁড়িয়ে যাচ্ছে। এ যেন হীম শীতল করা এক অনুভূতি। কি যে আছে এই গানে-।’ জাফর নামে একজন লিখেছেন, ‘এখন ভোর পাঁচটা। চারদিক একদম চুপচাপ। তার মধ্যে তোমাদের দুজনের গান মনে হচ্ছিল কষ্টের বৃষ্টি হয়ে কলিজার ওপর ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ছে। মনে হয় না আর কোনো গান শুনে এভাবে দীর্ঘশ্বাস বের হয়ে আসছে।’ এমন প্রশংসাসূচক অসংখ্য গানে ভরে আছে কমেন্ট বক্স।