সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আগামী আইপিএলেও খেলবেন ধোনি

অনলাইন ডেস্ক :

এবারের আইপিএলের প্লে-অফে আর ওঠা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি রোববার গুজরাট টাইটান্সের কাছে হেরেছে। ১৩ ম্যাচে এই নিয়ে ৯টিতে হারল চেন্নাই। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে এলেও চেন্নাইয়ের অবস্থার পরিবর্তন ঘটেনি। অনেকেই মনে করছেন, ধোনি শুধু এই মৌসুমের জন্য দায়িত্ব নিয়েছেন। পরেরবার হয়তো চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখা যাবে। ধোনি হয়তো আর খেলবেন না। কিন্তু এর উল্টো কথাই বলছেন সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় ওপেনারের মতে, ধোনি আগামী আইপিএলেও নাকি খেলবেন! খেলা চালিয়ে না গেলে ধোনি কখনোই অধিনায়কের দায়িত্ব নিতেন না। গাভাস্কার বলেছেন, ‘ধোনি বলেছিল ওকে এর পরও হলুদ জার্সিতে দেখা যাবে। সেটা ক্রিকেটার হিসেবে নাকি অন্য ভূমিকায়, সেটা সময়ই বলে দেবে। আমার বিশ্বাস, সে দলের মেন্টর হিসেবে কাজ করতে পারে। যদি খেলা চালিয়ে না যেত, তাহলে কোনো দিন নেতৃত্ব ফেরত নিত না। কখনো কখনো সাফল্যের বদলে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়। ধোনি হয়তো জাদেজাকে আরো দুটি ম্যাচে নেতৃত্ব দিয়ে এই অভিজ্ঞতার স্বাদ নেওয়াতে চাইত। তবে হলুদ জার্সিতে ধোনিকে যে আবার দেখা যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত। ‘