সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ভারতে একই দলে সালমা-সুপ্তা

অনলাইন ডেস্ক :

নারী আইপিএল খ্যাত ভারতের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবার বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। কিন্তু কোন দলের হয়ে খেলবেন, সেটা এতদিন নিশ্চিত ছিল না। অবশেষে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। একই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। তারা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। এই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। এর আগে টুর্নামেন্টটিতে খেলেছেন সালমা খাতুন। এবার প্রথম খেলতে যাচ্ছেন শারমিন আক্তার সুপ্তা। আগামী ২৩ মে থেকে ভারতের পুনেতে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। তিন দলের এই টুর্নামেন্টে বাকি দুটি দলের অধিনায়ক সুপারনোভাসে হারমানপ্রীত কৌর এবং ভেলোসিটিতে দীপ্তি শর্মা।