সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চমৎকার ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার প্রথম ইনিংস প্রত্যাশিত সীমার মাঝেই থামানো গেছে। এখন প্রয়োজন বাংলাদেশি ব্যাটারদের সেরা পারফরম্যান্স। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সোমবার (১৬ মে) সেটাই করে দেখালেন দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিন শেষে ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৬ রান। তামিম ৩৫* এবং মাহমুদুল ৩১* রানে অপরাজিত আছেন। শেষ বেলা হলেও ভালোই ব্যাট চালিয়েছেন তামিম-মাহমুদুল। ওভারপ্রতি রান উঠেছে ৪ করে। তামিম চারটি এবং মাহমুদুল পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। এই ১৯ ওভারের মাঝেই চার বোলার ব্যবহার করেছে শ্রীলঙ্কা। তবে সাফল্য আসেনি। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে ১০ উইকেট। এর আগে ৩৯৭ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ১৯৯ রান। তাকে সাকিব আল হাসানের তালুবন্দি করেই লঙ্কানদের ইনিংসের ইতি টেনে দেন তরুণ স্পিনার নাঈম হাসান। ইনিংসে ২২ বছর বয়সী নাঈমের সংগ্রহ ৬ উইকেট। ৩০ ওভার বল করে ৪টি মেডেনসহ তিনি দিয়েছেন ১০৫ রান। এ ছাড়া ৩৯ ওভারে ১২ মেডেনসহ মাত্র ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তাইজুল নিয়েছেন ১টি।