সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৩৩ বছর পর রিমেক হচ্ছে মাধুরী-অনিলের ‘তেজাব’

অনলাইন ডেস্ক :

মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেন অনিল কাপুর। এন চন্দ্র পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ৩৩ বছরের বেশি সময় পর ফের পর্দায় আসছে ‘তেজাব’ সিনেমাটি। প্রযোজক মুরাদ খেতানি এ সিনেমার রিমেক করতে যাচ্ছেন। এরইমধ্যে সিনেমাটির পরিচালক-প্রযোজকের কাছ থেকে স্বত্ব কিনেছেন মুরাদ খেতানি। খুব শিগগির সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে মুরাদ খেতানি বলেন ‘‘তেজাব’ একটি আইকনিক সিনেমা। আমরা যখন এটি নির্মাণ করব তখন এর গল্পটি আধুনিক সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেব।’’ ‘তেজাব’ সিনেমার রিমেকে কে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে কিছুদিন আগে ‘তেজাব’ সিনেমার পরিচালক এন চন্দ্র সিনেমাটির রিমেকের বিষয়ে বিপরীতমুখী ভাবনার কথা জানিয়েছিলেন। এই প্রযোজক টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, ‘এ ধরণের ক্ল্যাসিক সিনেমাকে স্পর্শ করা উচিত নয়। কারণ এই চলচ্চিত্রগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয়েছিল; গল্পটি সেই সময়ের সঙ্গে যুক্ত। আপনি যুগের পুনর্নির্মাণ করতে পারবেন না। ‘তেজাব’ একটি আইকনিক সিনেমা। আমি মনে করি, এর পুনর্নির্মাণ করা উচিত নয়।