সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চীনের সাংহাই শহরকে ‘করোনাশূন্য’ ঘোষণা

অনলাইন ডেস্ক :

চীনের বৃহত্তম নগর সাংহাইকে লকডাউনে রেখেই একে করোনাভাইরাসশূন্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ায় জ¦রে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও দানদান বলেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সব কটিতেই স্থানীয় স্তরে ‘শূন্য কভিড’ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্থাৎ কোয়ারেন্টিনভুক্ত এলাকার ভেতরেই গত মঙ্গলবার নতুন করে এক হাজারের বেশি করোনা শনাক্ত হলেও বাইরে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। তাতে অবশ্য স্বাস্থ্যবিধির কড়াকড়ি একটুও কমেনি। নগরের ৩৮ লাখ বাসিন্দা এখনো কঠোর লকডাউনে রয়েছে। তারা কেউ বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছে না। এদিকে গত মঙ্গলবার উত্তর কোরিয়ায় জ¦রে ভুগে আরো ছয়জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানায়। গত সপ্তাহে দেশটিতে প্রথমবারের মতো কভিড শনাক্ত হওয়ার পর এ নিয়ে জ¦রে মৃত্যুর সংখ্যা ৫৬ জনে ঠেকেছে। সূত্র : এএফপি।