সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাসাইলে ‘ঠিকানা’র ছাগল পেলেন অসহায় ৩৫ নারী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’ দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওই সংগঠনের পক্ষ থেকে অসহায় ও বিধবা ৩৫জন নারীকে ছাগল প্রদান করা হয়। গত রবিবার (১৫ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মেজর (অব.) ফেরদৌস হাসান, অধ্যাপক ড. আবদুস সবুর খান, অধ্যাপক ড. জমির হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, ঠিকানার শিক্ষাবিষয়ক সম্পাদক ড. জুলহাস মিয়া, ঠিকানারকর্মী মল্লিকা পারভীন, প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, হতদরিদ্র ও বিধবা ৩৫জন নারীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।