সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গঙ্গাচড়া উপজেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা বুধবার (১৮ মে) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘জনশুমারি আয়োজন সমৃদ্ধি ও উন্নয়ন’ এ প্রতিপাদ্যে আগামী ১৫-২১ জুন জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। জনশুমারি ও গৃহগণনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার সোহাগ। সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ইউপি সচিব, সাংবাদিক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।