সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শিল্পার স্বামীর বিরুদ্ধে নতুন অভিযোগ

অনলাইন ডেস্ক :

এবার আরেক অপরাধে অভিযুক্ত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। পর্ন ছবি বানানোর মামলার সূত্রে আলোচনায় এসেছিলেন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পেশায় ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে আর্থিক অপরাধসংক্রান্ত বিষয়ে তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা। গত বছরের জুলাই মাসে পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। কয়েক মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। সেই ব্যবসায় আইনবহির্ভূতভাবে বহু টাকা লেনদেনের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডির। প্রসঙ্গত, পর্নকা-ে ইতোমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানান, কাসিফ খান নামে এক ব্যক্তি তার জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু কোনো প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাদের সহকারী কাসিফ। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে ভয় দেখান রাজ।