সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আসছে জুনে বড় পরিসরে ‘বিক্ষোভ’

অনলাইন ডেস্ক :

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শেষ হয়েছে অনেক আগেই। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং বাংলাদেশের শান্ত খান। বেশ কয়েক বার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হলেও করোনার কারণে সম্ভব হয়নি। এবার বেশ বড় পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে ও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। আগামী ১০ জুন সিনেমাটি মুক্তি পাবে বলে জানান শান্ত খান। শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো। শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব।